বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ আইয়ুব আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জেলা গোয়েন্দা শাখা সূত্রে এ তথ্য জানানো হয়। ডিবি বগুড়ার এসআই মো. ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার থেকে সড়ক পথে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে এক মাদক ব্যবসায়ী বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় রেড চিলি হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার জেলার চরকিয়া থানার পূর্ব কৈয়ারবিল এলাকার মো. আবুল কাশেমের ছেলে আইয়ুব আলীকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান পকেটে থাকা কালো পলিথিনে মোড়ানো তিনটি প্লাস্টিকের কৌটা থেকে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top