১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, সতর্ক অবস্থানে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক:
ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেন যুদ্ধে ৩২ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর নির্দেশে শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা থেকে সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইস্টার উপলক্ষে এই বিরতি রোববার মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। তবে সেনাদের সম্ভাব্য উসকানি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হলেও এখনো কিয়েভ আনুষ্ঠানিকভাবে পূর্ণ সম্মতি দেয়নি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সমানভাবে সাড়া দেওয়ার জন্য তারা প্রস্তুত, যদিও অতীত অভিজ্ঞতার কারণে এ ধরনের ঘোষণাকে ঘিরে সংশয় রয়ে গেছে।

এর আগে একাধিকবার রাশিয়া একতরফাভাবে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। বর্তমানে প্রায় ৮০০ মাইলজুড়ে ফ্রন্টলাইনে সংঘাত অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি মানবিক দিক থেকে সাময়িক স্বস্তি এনে দিতে পারে। তবে সামরিক বাস্তবতা বিবেচনায় এটি কতটা কার্যকর ও দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top