মুক্তির আগেই ফাঁস ‘জন নায়গণ’, বিপাকে থালাপতি বিজয়ের ছবি

বিনোদন ডেস্ক:

মুক্তির আগেই বড় ধরনের সমস্যার মুখে পড়েছে দক্ষিণী তারকা থালাপতি বিজয় অভিনীত বহুল আলোচিত সিনেমা জন নায়গণ। ছবিটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ও একটি গানের অংশ অনলাইনে ফাঁস হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও ক্লিপে সিনেমার শুরুর অংশ, বিজয়ের পরিচিতিমূলক দৃশ্য, একটি গানের অংশ এবং কারাগারের একটি দৃশ্য দেখা যায়। সেখানে বন্দীর পোশাকে কোদাল হাতে বিজয়কে দেখা গেছে। পাশাপাশি তার স্বভাবসুলভ অ্যাকশন দৃশ্যও ফুটে উঠেছে।

ফাঁস হওয়া এই ভিডিও দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লেও, এটি কোথা থেকে প্রকাশ পেয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিছু গুঞ্জনে পুরো সিনেমা ফাঁস হওয়ার কথাও শোনা গেলেও তা যাচাই করা সম্ভব হয়নি।

‘জন নায়গণ’ ছবিটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এটিকে থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে প্রচার করা হচ্ছে। অভিনয় থেকে সরে গিয়ে তিনি রাজনীতিতে পূর্ণমাত্রায় সক্রিয় হওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

এ কারণে ছবিটি নিয়ে ভক্তদের প্রত্যাশা ছিল বেশ উচ্চ। তবে এই ফাঁসের ঘটনায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সিনেমাটি ৯ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তির কথা থাকলেও আইনি জটিলতার কারণে মুক্তির তারিখ পিছিয়ে যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top