না ফেরার দেশে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

নিজস্ব প্রতিনিধি:

লিভারজনিত জটিলতায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

ফেসবুক পোস্টে শোক প্রকাশ করে তিনি জানান, ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় কারিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি সবার কাছে মেয়ের জন্য দোয়া চান এবং জীবদ্দশায় কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, লিভারসংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য কারিনা কায়সারকে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়ার পর কারিনা অভিনয় জগতেও নিজের অবস্থান তৈরি করেন। পাশাপাশি তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’

তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top