২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রকাশ্যে শাকিব খানের ‘রকস্টার’ টিজার, ঈদে আসছে নতুন চমক

নিজস্ব প্রতিনিধি:

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা রকস্টার-এর অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় অভিনেতা নিজেই সামাজিক মাধ্যমে টিজারটি শেয়ার করেন।

টিজার প্রকাশ করে শাকিব খান লিখেছেন, “একটা ঝড় অনেক দিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।”

সান মোশন পিকচার্স লিমিটেড-এর ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

সামাজিক মাধ্যমে প্রকাশিত টিজার দেখে ধারণা করা হচ্ছে, সিনেমাটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার। এতে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। গান, অ্যাকশন ও পারফরম্যান্সের সমন্বয়ে দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা অপেক্ষা করছে বলে মনে করছেন অনেকে।

প্রায় ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে শাকিব খানকে আগ্রাসী ও ব্যতিক্রমী লুকে দেখা গেছে। কনসার্টের উন্মাদনা, অ্যাকশন দৃশ্য এবং শক্তিশালী উপস্থিতি দর্শকদের নজর কাড়ছে।

তবে টিজারের শেষ অংশে নির্মাতারা একটি বার্তা দিয়েছেন— “এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন।” এতে বোঝা যাচ্ছে, সামনে আরও চমক নিয়ে হাজির হতে যাচ্ছে সিনেমাটি।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহা-তে মুক্তি পাবে ‘রকস্টার’।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top