অপূর্ব–রাফী সিনেমা গুঞ্জন ভুয়া, জানালেন নির্মাতা

বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা রায়হান রাফী-এর একটি সেলফি ছড়িয়ে পড়ার পর অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব-কে নিয়ে নতুন সিনেমার গুঞ্জন তৈরি হয়। এতে দাবি করা হয়, বড় পর্দায় ফিরতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। বিষয়টি ঘিরে ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়।

গুঞ্জনে আরও বলা হয়, রোমান্টিক ঘরানার ওই সিনেমায় অপূর্বর বিপরীতে অভিনয় করবেন লাক্স সুপারস্টার বিজয়ী বিদূষী বর্ণিতা। এ সংক্রান্ত একাধিক পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা রায়হান রাফী। তিনি জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যগুলো সত্য নয় এবং বর্তমানে অপূর্বকে নিয়ে কোনো সিনেমা নির্মাণের পরিকল্পনা তার নেই।

তিনি আরও বলেন, অপূর্বকে নিয়ে কাজ করতে হলে সেটি পরিকল্পনা ও উপযুক্ত গল্পের ভিত্তিতে সময় নিয়ে করতে হবে। ভবিষ্যতে এমন পরিকল্পনা থাকলেও তা এখনই বাস্তবায়নের পর্যায়ে নয়।

অন্যদিকে, বর্ণিতাকে নিয়ে একটি সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানালেও সেটি তাৎক্ষণিকভাবে নির্মাণ করা হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, আসন্ন ঈদুল আজহায় নতুন সিনেমা মুক্তির গুঞ্জন সম্পর্কেও তিনি বলেন, বর্তমানে এমন কোনো পরিকল্পনা নেই। বরং ওই সময় দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনা রয়েছে তার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top