১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আশ্বাস চিফ হুইপ নুরুল ইসলাম মনির

নিজস্ব প্রতিনিধি:
দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দ্রুত নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত দুই বছরে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। অনেক জনপ্রতিনিধি পলাতক ছিলেন এবং পরিস্থিতি ছিল অস্থিতিশীল। এ কারণে অন্তর্বর্তী সরকারকে প্রশাসক নিয়োগ দিতে হয়েছিল।

তিনি বলেন, বর্তমান সরকার দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং নির্বাচিত প্রতিনিধিরাই স্থানীয় সরকার পরিচালনা করবেন।

বিচার বিভাগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানুষ যেন আদালতে গিয়ে ন্যায্য বিচার পায়, সে জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিফ হুইপ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে কেবল দলের নয়, দেশের সকল মানুষের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করেন।

তিনি দাবি করেন, গত ৪২ দিনে দেশে কোনো ক্রসফায়ারের ঘটনা ঘটেনি এবং রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। রমজান মাসে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার বাসায় ইফতারে অংশ নেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার প্রতিহিংসা, ভয় ও বিভাজনের রাজনীতি থেকে সরে এসে সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top