২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জ্বালানি সংকট মোকাবিলায় কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু করছে সরকার

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থার আওতায় এখন থেকে জ্বালানি নিতে হলে ব্যবহারকারীদের অনলাইনে নিবন্ধন করে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ ব্যবহার করতে হবে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রতিটি নিবন্ধিত যানবাহনের জন্য একটি স্বতন্ত্র কিউআর কোড তৈরি করা হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মীরা কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে সংরক্ষিত হবে। এর মাধ্যমে কে কখন কতটুকু জ্বালানি নিচ্ছেন, তা সহজেই নজরদারিতে রাখা যাবে।

সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো অতিরিক্ত জ্বালানি কেনা ও মজুত কমানো, পাম্পে ভিড় নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনা। প্রাথমিকভাবে মোটরসাইকেলের মাধ্যমে এই কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।

ডিজিটাল ফুয়েল পাস পেতে ব্যবহারকারীদের নির্ধারিত (fuelpass.gov.bd)  ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং উৎপাদনের বছরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর মোবাইল নম্বরে পাঠানো ওটিপি যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

নিবন্ধনের পর ব্যবহারকারীরা তাদের ড্যাশবোর্ডে কিউআর কোড, নির্ধারিত জ্বালানি ব্যবহারের সীমা এবং পূর্ববর্তী লেনদেনের তথ্য দেখতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত সীমা অনুযায়ী জ্বালানি নেওয়া যাবে; সীমা শেষ হলে পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, পুরো ব্যবস্থা চালু হতে কিছুটা সময় লাগলেও আগেভাগে নিবন্ধন সম্পন্ন করলে ব্যবহারকারীরা দ্রুত এই সেবার আওতায় আসতে পারবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top