১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

যুদ্ধ থামলেও কাটছে না আতঙ্ক, ইরানের শিশুদের মনে গভীর মানসিক ক্ষত

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে যুদ্ধবিরতি কার্যকর হলেও যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা এখনো অনেক শিশু-কিশোরের মনে গভীর প্রভাব রেখে গেছে। বিশেষ করে শব্দভীতিসহ নানা মানসিক সমস্যায় ভুগছে তারা। বিবিসি-তে প্রকাশিত এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে ১৫ বছর বয়সী এক কিশোর (ছদ্মনাম আলি) জানায়, যুদ্ধের আগে তার জীবনে কোনো চাপ ছিল না। কিন্তু এখন সামান্য শব্দেও সে আতঙ্কিত হয়ে পড়ে। দরজা বন্ধ হওয়া, বাসন পড়ে যাওয়া কিংবা হঠাৎ কোনো শব্দ তাকে চমকে দেয়। বিস্ফোরণের শব্দ, শকওয়েভ এবং যুদ্ধবিমানের আওয়াজ তার মনে স্থায়ী প্রভাব ফেলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রতিক্রিয়াকে ‘স্টার্টল রেসপন্স’ বা চমকে ওঠার প্রতিক্রিয়া বলা হয়, যা অনেক ক্ষেত্রে মানসিক আঘাতের লক্ষণ। তাদের মতে, এটি ‘অতি-উত্তেজনা’ (হাইপার-অ্যারাউজাল) হিসেবে পরিচিত, যা Post-Traumatic Stress Disorder-এর প্রাথমিক উপসর্গ হতে পারে।

তথ্য অনুযায়ী, ইরানের মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি, অর্থাৎ প্রায় ২০.৪ মিলিয়ন শিশু ১৪ বছরের নিচে। এদের একটি বড় অংশই যুদ্ধ-পরবর্তী মানসিক চাপে ভুগছে বলে ধারণা করা হচ্ছে।

মনোবিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, যুদ্ধ শেষ হলেও এর মানসিক ক্ষত দীর্ঘস্থায়ী হতে পারে। তাই ক্ষতিগ্রস্ত শিশু-কিশোরদের জন্য দ্রুত মনোসামাজিক সহায়তা এবং দীর্ঘমেয়াদি মানসিক যত্ন নিশ্চিত করা জরুরি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top