১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বাড়ল, আরও সুযোগ পাবে নতুন প্রজন্ম

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় সংসদের দর্শক গ্যালারিতে অনূর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আসন সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে ৫০টি আসন ছিল, এখন তা বৃদ্ধি করে অতিরিক্ত ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা গেছে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে স্পিকারের কাছে লিখিত আবেদন জানান। পরবর্তীতে স্পিকার সেই আবেদন অনুমোদন করেন। এর ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সরাসরি জাতীয় সংসদের কার্যক্রম দেখার সুযোগ পাবে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, জিয়াউর রহমান শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতেন। সেই ধারা অনুসরণ করে বর্তমান প্রজন্মকে রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা সংসদে গেলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদ সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। এতে তারা জাতীয় সংসদের স্থাপত্য, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।

পরে মন্ত্রী জাতীয় সংসদের সচিব গোলাম সারওয়ার ভূঁইয়া-এর সঙ্গে এ বিষয়ে আলোচনা করলে তিনিও এই উদ্যোগকে স্বাগত জানান।

এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top