১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

টি-টোয়েন্টিতে ৩ হাজার ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক অর্জন গড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এই ফরম্যাটে তার করা ডট বলের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা তাকে ইতিহাসের সেরা বোলারদের কাতারে নিয়ে গেছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, মুস্তাফিজুর রহমানের ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০২টি। এই অর্জনের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ডট বল করা বোলারদের তালিকায় তিনি এখন পঞ্চম স্থানে অবস্থান করছেন।

বর্তমানে পাকিস্তান সুপার লিগ-এ লাহোর কালান্দার্স দলের হয়ে খেলতে গিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

এই তালিকার শীর্ষে রয়েছেন ডোয়াইন ব্রাভো, যার ডট বল সংখ্যা ৩৬৮১। দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ আমির (৩৩৪৮), তৃতীয় স্থানে আন্দ্রে রাসেল (৩২১৩) এবং চতুর্থ স্থানে সোহেল তানভীর (৩০৪৬)।

তালিকার শীর্ষে থাকা বেশ কয়েকজন খেলোয়াড় এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকলেও মুস্তাফিজ এখনও নিজের সেরা সময় পার করছেন। বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশগ্রহণের ফলে ভবিষ্যতে এই তালিকায় আরও ওপরে ওঠার সম্ভাবনা রয়েছে তার।

চলতি পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দলটি দুই জয় নিয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে এবং পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top