১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ম্যাথিউ পেরির মৃত্যু: মাদক সরবরাহকারী নারীকে ১৫ বছরের কারাদণ্ড

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ Friends-এ চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া অভিনেতা ম্যাথিউ পেরি-র মৃত্যুকে ঘিরে নতুন তথ্য প্রকাশ পেয়েছে।

২০২৩ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে জানা যায়, অতিরিক্ত কেটামিন সেবনের ফলে তার মৃত্যু হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি হতাশা ও মাদকাসক্তির সঙ্গে লড়াই করছিলেন।

এই ঘটনায় মাদক সরবরাহের দায়ে জাসভিন সাঙ্গা নামে এক নারীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ‘কেটামিন কুইন’ নামে পরিচিত এই নারী একটি মাদক চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং হলিউডের তারকাসহ ধনী ব্যক্তিদের কাছে মাদক সরবরাহ করতেন।

তদন্তে জানা গেছে, সাঙ্গা কেটামিন ছাড়াও কোকেন, জ্যানেক্স এবং নকল অ্যাডারলের মতো বিভিন্ন মাদক সংরক্ষণ ও সরবরাহ করতেন। তার সরবরাহ করা কেটামিনের একটি চালান শেষ পর্যন্ত ম্যাথিউ পেরির কাছে পৌঁছায়, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

আদালতে শুনানির সময় সাঙ্গা নিজের অপরাধ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করলেও বিচারক মন্তব্য করেন, দীর্ঘ সময় ধরে তিনি কোনো অনুতাপ দেখাননি এবং তার অপরাধের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন।

তদন্তে আরও উঠে এসেছে, এই মাদক চক্রে কিছু চিকিৎসক ও মধ্যস্থতাকারীর সংশ্লিষ্টতা ছিল। প্রথমদিকে চিকিৎসকের পরামর্শে কেটামিন গ্রহণ করলেও পরে অতিরিক্ত ব্যবহারের জন্য পেরি অবৈধ উপায়ে তা সংগ্রহ করতে শুরু করেন।

এই ঘটনায় ইতোমধ্যে কয়েকজন চিকিৎসক ও সরবরাহকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং বাকি অভিযুক্তদের রায় এখনও অপেক্ষমাণ রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top