দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার দীঘিনালা জামায়াতে ইসলামের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ আব্দুল মোমেন।

রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন মাওলানা হেলালউদ্দিন, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে নির্বাচিত হন মাওলানা জহির উদ্দিন এবং বাইতুল মাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ বেলাল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top