গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জামায়াতের লিফলেট বিতরণ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং সরকারের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা শাখা।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় শহরের চৌরঙ্গী মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল কাদিম ও কাজী আব্দুল মালেক, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হামিদুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ এবং নায়েবে আমির মাওলানা মোহাম্মদ মুছাসহ অনেকে।

নেতৃবৃন্দ বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করে জনগণের প্রত্যাশা পূরণ করা জরুরি। অন্যথায় এ দাবিতে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top