১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদায় সাবেক সচিব ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার নিয়োগ পাওয়ায় রাজবাড়ীতে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ” শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির “প্রাঙ্গণে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। সভায় বিজন কান্তি সরকারের নতুন দায়িত্বে সাফল্য এবং দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম, মাহতাব উদ্দিন, শিক্ষক রসময় বিশ্বাস ও হরে কৃষ্ণ মাস্টার প্রবীন সাংবাদিক সমীর কান্তি বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বিজন কান্তি সরকারের প্রশাসনিক দক্ষতা, দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে তার ভূমিকার প্রশংসা করেন। এ সময় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিজন কান্তি সরকারকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজন কান্তি সরকার বিসিএস ১৯৮২ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২৫ এপ্রিল ২০০২ থেকে ১ সেপ্টেম্বর ২০০৪ পর্যন্ত রাজবাড়ী জেলার ১১তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে রাজবাড়ীবাসীর আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়ে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগ দেন।

তিনি ১১ নভেম্বর ২০০৬ থেকে ২০ মে ২০০৭ পর্যন্ত বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সচিব পদে পদোন্নতির পর তৎকালীন সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। পরে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top