১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সংবিধান সংস্কার ও গণভোট ইস্যুতে বিএনপি কৃত্রিম সংকট সৃষ্টি করছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং একটি নতুন রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যেই সংবিধান সংস্কার ও রাষ্ট্র মেরামতের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছিল এবং সেই প্রেক্ষাপটে গণভোট অনুষ্ঠিত হয়।

তার দাবি, বিএনপি শুরুতে সংস্কারের বিষয়ে সমঝোতায় এলেও পরবর্তীতে গণভোটের ফলাফলকে অস্বীকার করে বিরোধ তৈরি করছে। তিনি বলেন, জুলাই ঘোষণার ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল, অথচ এখন সেই প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি একদিকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, অন্যদিকে একই প্রক্রিয়ার বিরোধিতা করছে, যা রাজনৈতিকভাবে অসঙ্গত।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে এবং এর দায় তাদেরকেই নিতে হবে। প্রয়োজন হলে আন্দোলনের মাধ্যমে এ পরিস্থিতির মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেন তিনি।

দেশের স্বাস্থ্যব্যবস্থা ও জ্বালানি পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাচ্ছে না এবং জ্বালানি সংকটও বিদ্যমান।

সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা মামুনুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top