১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সংসদে সংখ্যাগরিষ্ঠতা অপব্যবহার করছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৫২ মিনিটের এক লাইভ বক্তব্যে তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে বিএনপি নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। তার মতে, এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশ সঠিক পথে এগোচ্ছে না।

পুলিশ সংস্কার প্রসঙ্গে তিনি হতাশা প্রকাশ করে বলেন, গুরুত্বপূর্ণ এই সংস্কার কমিশনের প্রস্তাব এখনো সংসদে উপস্থাপন করা হয়নি।

ঋণখেলাপি ইস্যুতে তিনি বলেন, সংসদে উত্থাপিত তথ্য অনুযায়ী শীর্ষ ২০টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি একই গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট। এসব প্রতিষ্ঠানের জন্য পুনরায় সুবিধা দেওয়ার লক্ষ্যে আইন পাস করাকে তিনি দেশের জন্য নেতিবাচক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের আত্মত্যাগ ছিল রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের জন্য, কিন্তু সে ধরনের পরিবর্তন বাস্তবে দেখা যাচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতার ওপর নির্ভর করে আত্মতুষ্টিতে ভোগার প্রবণতা থেকে বের হওয়ার আহ্বান জানান তিনি।

সরকারি চাপের বিষয়ে তিনি বলেন, তার এলাকার উন্নয়ন বা বাজেট বন্ধ করার মতো হুমকি এলেও তিনি অবস্থান থেকে সরে যাবেন না। তার দাবি, দেশের সাধারণ মানুষ তাদের পক্ষেই রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top