১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাটের সোনালি যুগ ফিরিয়ে আনতে বহুমুখী উদ্যোগ: প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, এক সময়ের ‘সোনালি আঁশ’ পাট বাংলাদেশের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ছিল। হারিয়ে যেতে বসা সেই গৌরব পুনরুদ্ধারে সরকার ইতোমধ্যে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতাহারে দেশের বন্ধ টেক্সটাইল ও জুট মিলগুলো পুনরায় চালুর অঙ্গীকার ছিল। সেই লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। দারোয়ানি টেক্সটাইল মিলস পুনরায় চালুর জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে এবং বর্তমানে তা মূল্যায়নের পর্যায়ে রয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মিলটির কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, মিলটি চালু হলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে আসবে।

প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম বলেন, সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে চাঞ্চল্য ফিরিয়ে আনা। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে স্থবিরতা থাকলেও বর্তমান সরকার তা কাটিয়ে উঠতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

এছাড়া পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্লাস্টিক পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে দেশীয় পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধিতে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।

পরিদর্শনকালে নীলফামারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুর লতিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top