খাজা মঞ্জুর মাহমুদ তুহিন, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বাঙালির প্রাণের উৎসব ১লা বৈশাখ উপলক্ষে সরাইল উপজেলা বিএনপি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে। আজ ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে সরাইল উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১লা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা ও বৈশাখী পান্তা উৎসবের আয়োজন করে।
সরাইল সদর হাসপাতাল মোড়ে আলোচনা সভাটি অনুষ্টিত হয়। সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে এবং সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু এর সঞ্চালনায় আলোচনা সভা ও পান্তা উৎসবটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পালাশ, সহ-সভাপতি আবুল কাশেম , সহ-সভাপতি রফিকুল ইসলাম মানিক মাস্টার, সহ-সভাপতি আজমল হোসেন ছোটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিক প্রমুখ ।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান সোয়েব, দপ্তর সম্পাদক এবিএম সালাউদ্দিন বিপ্লব, সহ-সভাপতি অহিদুজ্জামান লস্কর অপু,, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ শাহ আলম খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারন সম্পাদক জাকারিয়া, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আকরাম মিয়া, সদর ইউনিয়ন যুবদল নেতা মোঃ কাউছার মিয়া, তরুণ দলের আহ্বায়ক ছাদেক মিয়া, সদস্য সচিব উজ্জ্বল মুন্সি প্রমুখ ।
আলোচনায় বক্তারা বাংলা নববর্ষ নিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। এ সময় তারা নতুন বছরকে স্বাগত জানিয়ে দেশের ঐক্য, সম্প্রতি, শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।আলোচনা শেষে পান্তা উৎসবে মেতে উঠেন দলীয় নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয় এবং উপস্থিত নেতাকর্মীরা একে অপরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।