বালিয়াকান্দির ইউনিয়ন ভূমি অফিসে সিসি ক্যামেরা স্থাপন শুরু, সেবায় আসবে স্বচ্ছতা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভূমি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল ইউনিয়ন ভূমি অফিসকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন ভূমি অফিসে এই আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি)’র অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে একটি করে মনিটর স্থাপনের পাশাপাশি ধাপে ধাপে সর্বমোট ১৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এর ফলে অফিসের ভেতরের সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় আসবে।

এছাড়া, সহকারী কমিশনার (ভূমি) এর অফিস কক্ষ এবং অফিসিয়াল মোবাইল ফোন থেকেও লাইভ ফুটেজ দেখার ব্যবস্থা রাখা হয়েছে। এতে করে যেকোনো সময় অফিসের কার্যক্রম সরাসরি মনিটরিং করা সম্ভব হবে।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, ভুমি সেবায় স্বচ্ছতা বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং ইউনিয়ন ভূমি অফিসসমূহে সংরক্ষিত গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র ও সরকারি সম্পত্তি সুরক্ষিত রাখতেই এই উদ্যোগের অংশ হিসেবে সাতটি ইউনিয়ন ভূমি অফিসের ধাপে ধাপে সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা চলছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ সহজে, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পাবেন এবং অফিস কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top