১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মধ্যনগরে জলুষা ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে বিশাল কুস্তি খেলা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে হারিয়ে যাওয়া আনন্দ বিনোদনের গ্রামীণ মাধ্যমগুলো ফিরিয়ে আনতে প্রতি বছরের ন্যায় এবারো চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামের ঐহিত্যবাহী কুস্তি খেলা। আর এমন আয়োজন দেখতে শিশু থেকে বৃদ্ধ সব বয়সীরা ভিড় জমায় গ্রামের ফুটবল খেলার মাঠে।

জলুষা ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত খেলায় শতশত দর্শকের সমাগম হয়। নতুন প্রজন্মের মধ্যে তাদের অনেকেই শুধু শুনেছে কুস্তিখেলার কথা, এবার তারা স্বচোখে দেখেছে।

তাই তারা দেখতে ভিড় জমায়। এক একজন কুস্তিগীরকে মাল বলা হয়। আগের দিনে কুস্তিগীরদের বেশ কদর থাকলেও গ্রামে এখন তেমন তৈরী হচ্ছে না কুস্তিগীর।
দিনে দিনে হারিয়ে যাওয়া এসকল খেলাধুলায় মানুষের বিনোদনের পাশাপাশি শারিরীকভাবে শাক্তিশালী থাকে বলে জানান কুস্তিবিদরা।
তাই নতুন প্রজন্মকে মোবাইল ডিভাইসসহ মাদক থেকে সরিয়ে আনতে গ্রাম পর্যায়ে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে এমন ঐহিত্যবাহী কুস্তি খেলার।

কুস্তি খেলা অনুষ্ঠানে জলুষা ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মোঃ আজির উদ্দিনের সভাপতিত্বে বিজীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে জুলাই আন্দোলনে মধ্যনগরে একমাত্র শহীদ আয়াতুল্লাহর বাবা হাজী সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের আঃ আওয়াল মিসবাহ,যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার,সাবেক মহিলা সদস্য আলেয়া বেগম, সাবেক ইউপি সদস্য তারা মিয়া তালুকদার, সাবেক ইউপি সদস্য কালাম মিয়া, চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, মধ্যনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন,বিশিষ্ট সমাজ সেবক হিলটন তালুকদার,জলুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান , মোশারফ হোসেন, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী লাল চাঁন মিয়া প্রমুখ।

১৫ই এপ্রিল বুধবার বিকাল ০৪ ঘটিকায় প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে আশা পাশের জেলা থেকে আগত সহস্রাধিক দর্শক আনন্দ নিয়ে দীর্ঘদিন পর গ্রামীণ ঐহিত্য উপভোগ করেছেন।

দর্শকের দাবি, গ্রাম পর্যায়ে প্রতিনিয়ত এই ধরনের গ্রামীণ খেলাসহ হারিয়ে যাওয়া হাডুডু, কাবাডিসহ গ্রামীণ খেলাগুলো চালু করা হোক। প্রতিযোগিতায় অর্ধশতাধিক কুস্তিগীর অংশ নেন। বিজয়ীদের মধ্যে ০৫ টি বাটন মোবাইল সহ আরো ২০টি উপহার দেয়া হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top