আখের ফলন বৃদ্ধিতে বালিয়াকান্দীতে ইক্ষু চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

আখের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দীতে “আখের ফলন বৃদ্ধিতে আন্তঃপরিচর্যা” শীর্ষক ইক্ষু চাষি প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বালিয়াকান্দীতে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ফরিদপুর চিনিকল লিমিটেড মধুখালীর সাবজোন কৃষি বিভাগ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ তারেক ফরহাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, ফরিদপুর চিনি কল লিমিটেডের ব্যবস্থাপক (জিএম) (কৃষি) কৃষিবিদ মুহাম্মাদ আনিস উজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দী সাবজোন প্রধান ইউসুফ আলী। প্রশিক্ষণে বক্তব্য রাখেন ডিজিএম জনাব প্রবীর মল্লিক, সিআইসি বহরপুর মামুনুর রশিদ, সিআইসি দয়ারামপুর জিয়াউর রহমান এবং সিআইসি মদাপুর শৈয়েব আক্তার।

বক্তারা বলেন, আখ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। সঠিক আন্তঃপরিচর্যা, সময়মতো সেচ, সার প্রয়োগ, আগাছা দমন এবং রোগবালাই ব্যবস্থাপনার মাধ্যমে আখের ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি গ্রহণ করলে কৃষকরা অধিক লাভবান হবেন এবং দেশের চিনি শিল্প আরও সমৃদ্ধ হবে।

প্রশিক্ষণে বালিয়াকান্দী এলাকার ৩০ জন আখচাষী অংশগ্রহণ করেন। তাদের আখের জমিতে ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল, সার ব্যবস্থাপনা, উন্নত জাত নির্বাচন, জমি প্রস্তুতি এবং পরিচর্যার আধুনিক পদ্ধতি বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

চাষিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে তাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আখ উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top