পদ্মা নদীর সাড়ে ২৫ কেজির কাতল অর্ধলক্ষ টাকা বিক্রি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন সাড়ে পঁচিশ কেজি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে সুব্রত হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে সুব্রত হলদার বলেন, বৃহস্পতিবার ভোর থেকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলা হয়। পরে সকালের দিকে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলার কিছুক্ষনের মধ্যে জালে টান পরে। এ সময় নৌকায় থাকা অন্য জেলেদের সহযোগিতায় জাল টেনে তোলা হলে বিশাল আকৃতির এ মাছটি পাওয়া যায়।
পরে মাছটিতে দৌলতদিয়ার আড়ৎদার রেজাউল মন্ডলের আড়তে নিয়ে আসলে উম্মক্ত নিলামে ১ হাজার ৮ শত টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চাঁন্দু মোল্লা।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী ও আড়ৎদার চাঁন্দু মোল্লা বলেন, এই বছর প্রথম এত বড় একটি কাতল মাছ ধরা পড়েছে। এতে জেলেরা খুব খুশি হয়েছে। মাছটি আড়ত থেকে কিনে নেওয়ার পর কেজি প্রতি একশত টাকা লাভে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় ঢাকায় এক ব্যবসায়ীর নিকট বিক্রি করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top