রাজবাড়ীতে ফিলিং স্টেশনে ভীড় তেল সঙ্কট কাটছেই না

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে সীমিত বা কঠোর নজরদারি কোন কিছুতেই তেল সঙ্কট কাটছে না। টানা দুই মাস যাবৎ তেল সঙ্কট চলছে এই জেলায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর থেকে রাজবাড়ী জেলার তিনটি ফিলিং স্টেশনে সীমিত পরিসরে তেল বিক্রি হচ্ছে। কোনটিতে পেট্টোল আবার কোনটিতে বিক্রি হচ্ছে ডিজেল। যে কারণে ফিলিং স্টেশনগুলোতে তেল প্রত্যাশীদের ভীড় লেগেই আছে।

যদিও ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফেরাদে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তদারকি করছেন। এ সময় তেল প্রত্যাশী মোটরসাইকেল চালক ও কৃষকেরা তেল বিক্রিতে নানান ধরনের অনিয়মের অভিযোগ তুলেন।
এরআগে রাজবাড়ী জেলার ১০ টি ফিলিং স্টেশনে তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে ট্যাগ অফিসার নিয়োগ করেছে জেলা প্রশাসন। পাশাপাশি নজরদারি করছে জেলা পুলিশের সদস্যরাও।

রাজবাড়ী শহরের কাজী ফিলিং স্টেশন, পাংশার দু’টি ফিলিং স্টেশনে তেল দিতে দেখা গেছে। তেল নিতে উপচে পড়া ভীড় লেগেছে। পাংশায় হাতাহাতির ঘটনা ঘটেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top