চাঁপাইনবাবগঞ্জে শুরু হলো ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকারের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাজিদুল ইসলাম।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় জেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। মেলায় হস্তশিল্প, নকশিকাঁথা, ঐতিহ্যবাহী খাবারসহ দেশীয় বিভিন্ন পণ্যের সমাহার দেখা যাচ্ছে।

আয়োজকরা জানান, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের বাজার সৃষ্টি এবং ক্রেতাদের সাথে সরাসরি সংযোগ স্থাপনই এ মেলার মূল উদ্দেশ্য। এতে করে উদ্যোক্তারা যেমন লাভবান হবেন, তেমনি জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

মেলাটি আজ থেকে শুরু হয়ে আগামী ১০ দিন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top