১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ যাত্রী নিহত

গাজীপুরের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়ে মো. শাকিল মিয়া (৩২) নামে অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. জামিনুর রহমান।
এসআই জামিনুর রহমান বলেন, রাত ৮টার দিকে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে কাপাসিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নরসিংদী থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাকিল নিহত হন।

নিহত শাকিল মিয়া গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ ইউনিয়নের একঢালা গ্রামের আবিদ আলীর ছেলে। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও পালিয়ে গেছেন এর চালক ও হেলপার। বর্তমানে ট্রাক ও দুর্ঘটনা কবলিত সিএনজিটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top