২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রংপুর শহরে মোটরবাইক থেকে ছিটকে পরে প্রাণ হারালেন ঠিকাদার

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

রংপুর শহরে সড়ক দুর্ঘটনায় জুয়েল (৪৫) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাস চাপায় তার মৃত্যু হয় তার।

রোববার (১৯ এপ্রিল) ভোর নগরীর পর্যটন এলাকার মোটেল সড়কের আইডিয়াল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জুয়েল হোসেন নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে বলে জানাগেছে।

তিনি পেশায় একজন ঠিকাদার। কেল্লাবন্দ এলাকার বাসিন্দা হলেও তিনি নগরীর নিউ আদর্শপাড়ায় বসবাস করতেন বলে এলাকাবাসী জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।

দুর্ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী জুয়েল হোসেন। চলন্ত অবস্থায় হঠাৎ মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লাগলে সঙ্গে সঙ্গে জুয়েল সড়কের বিপরীত দিকে পরে যায়।এমন সময় একটি চলন্ত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এব্যপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমানের সঙ্গে মুঠোফোন আলোচনা হলে তিনি দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিককে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আত্নীয় স্বজনদের অনুরোধে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সৃষ্ট ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় একটি ইউ ডি মামলা হয়েছে বলে জান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top