রাজবাড়ীর দৌলতদিয়ায় ২৫ কেজি এক কাতলের দাম সাড়ে ৪২ হাজার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ২৫ কেজি ওজনের একটি কাতল বিক্রি হয়েছে ৪২ হাজার ৫০০ টাকায়।

রবিবার (১৯ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে বিশাল আকৃতির এই মাছটি কিনে নেয় দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।

শনিবার শেষ রাতে ঠান্ডু হলদার সহ তার সহযোগীরা পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এ কাতল মাছটি ভোরে জালে আটকা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়তে এনে ওজন করে দেখেন মাছটির ওজন ২৫ কেজি। বিশাল মাছটি একনজর দেখতে ভীড় করেন উৎসুক ও স্থানীয়রা। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭শ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, সকালে উন্মুক্ত নিলামে সকালে ২৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৪২ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করছেন। আশা করছেন দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top