টেকনাফের পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন-এর উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন আমিনুল ইসলাম রবি (১৯), মুজিবুর রহমান (৩৮) এবং নুর বশর (২০)।

আমিনুল ইসলামের বাবা রুহুল আমিন জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন। নিহতদের মধ্যে তার ছেলেও রয়েছেন।

শামলাপুর পুলিশ ফাঁড়ি-র ইনচার্জ দুর্জয় সরকার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top