২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জ্বালানি সংকটে টেলিকম সেবা সচল রাখতে জরুরি সভা ডেকেছে বিটিআরসি

নিজস্ব প্রতিনিধি:

চলমান জ্বালানি সংকটের মধ্যে দেশের টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জরুরি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে জ্বালানি সরবরাহ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নিতে আজ একটি যৌথ সভা আয়োজন করেছে সংস্থাটি।

বর্তমানে জ্বালানি তেলের ঘাটতি ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিভিন্ন টেলিকম টাওয়ার এবং নেটওয়ার্ক সার্ভার কার্যক্রমে বিঘ্ন ঘটছে। এর ফলে মোবাইল ফোন সেবা ও ইন্টারনেট ব্যবহারে সমস্যার সৃষ্টি হচ্ছে, যা সরাসরি গ্রাহকদের ওপর প্রভাব ফেলছে।

ইতোমধ্যে মোবাইল অপারেটর প্রতিষ্ঠান এবং টাওয়ার অবকাঠামো পরিচালনাকারী কোম্পানিগুলো পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। এ অবস্থায় টেলিযোগাযোগ খাতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় শুরু করেছে বিটিআরসি।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশ-এও পড়ায় মোবাইল নেটওয়ার্ক, ডাটা সেন্টার ও কোর নেটওয়ার্ক সাইটগুলো সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁও-এ বিটিআরসি কার্যালয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে।

সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, মোবাইল অপারেটর, এনটিটিএন, টাওয়ার কোম্পানি এবং অ্যামটবের প্রতিনিধিরা অংশ নেবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top