২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে জাতীয় কুষ্ঠ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় কুষ্ঠ সপ্তাহ–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কামাল উদ্দিন কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, শিশু থেকে বৃদ্ধ—সব শ্রেণির মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং সম্মিলিত প্রচেষ্টায় রোগমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোসাব্বের হোসেন খাঁন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ডাঃ ফাজলে রাব্বি, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান গোলাম আযমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top