নীলফামারীতে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম নীলফামারীতে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) নীলফামারী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ পর্বে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীরা ২০০ মিটার দৌড়, পুশআপ, লংজাম্প ও হাইজাম্প ইভেন্টে অংশগ্রহণ করেন।

নিয়োগ কার্যক্রম পরিদর্শন শেষে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে মেধাবী, যোগ্য ও পেশাদার সদস্য নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির, অসদুপায় বা অনৈতিক কার্যকলাপের সুযোগ নেই উল্লেখ করে তিনি সতর্ক করে দেন, এ ধরনের চেষ্টা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও বহুস্তরের মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। তাই প্রার্থী ও অভিভাবকদের দালাল ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কেউ প্রতারণার চেষ্টা করলে নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ২৬ এপ্রিল (রবিবার) অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই পর্বের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি)। এতে পুরুষ প্রার্থীরা ১৬০০ মিটার এবং নারী প্রার্থীরা ১০০০ মিটার দৌড়ের পাশাপাশি ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশ নেবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top