বগুড়ায় বজ্রপাতে এক যুবক নিহত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় বজ্রাঘাতে সুমন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ওই গ্রামের মো. আবদুল করিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমিতে থাকা নিজের ছাগল আনতে যান তিনি। জমিতে পৌঁছানোর কিছুক্ষণ পরই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top