নীলফামারীতে টিআরসি নিয়োগের ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে ধারণ করে নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জেলা পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test – PET) কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

তৃতীয় দিনের পরীক্ষায় ৫ম ইভেন্ট হিসেবে পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার এবং নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৬ষ্ঠ ইভেন্ট হিসেবে ড্র্যাগিং এবং ৭ম ইভেন্ট হিসেবে রোপ ক্লাইম্বিং সম্পন্ন করা হয়। প্রতিটি ধাপে প্রার্থীদের শারীরিক সক্ষমতা, সহনশীলতা ও দক্ষতা যাচাই করা হয়।

নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত থেকে স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে পুরো প্রক্রিয়া তদারকি করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে যোগ্য, দক্ষ ও সেবামুখী জনবল বাংলাদেশ পুলিশে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top