১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় আন্দোলনকারীরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পুলিশ। এছাড়া পুলিশের দুটি গাড়িতেও দেওয়া হয় আগুন।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেন। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে দেখা দেয় উত্তেজনা। কিছু সময় পর ছাত্ররা মিছিল নিয়ে মাওনা ফ্লাইওভার এলাকায় যান। তারা সেখানে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।

পরে ছাত্ররা পল্লী বিদ্যুৎ মোড়ে ফিরে যান। এর কিছুসময় পর আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করেন। এরপর ফের ছাত্ররা মিছিল নিয়ে মাওনা চৌরাস্তায় আসেন। তারা মাওনা হাইওয়ে, গাজীপুর জেলা পুলিশ, শ্রীপুর থানা পুলিশের তিনটি বক্সে ভাঙচুর চালান।

একপর্যায়ে মাওনা-শ্রীপুর সড়কের ‘ভাই ভাই সিটি কমপ্লেক্সে’র সামনে গেলে ছাত্রদের ধাওয়া দেয় পুলিশ। তাদের ওপর টিয়ারসেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্ররা ওই কমপ্লেক্সে থাকা পুলিশের দুটি গাড়িসহ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান ও আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো মাওনা চৌরাস্তার চারপাশে। এসময় শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে সাধারণ মানুষও যোগ দেয়।

এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিউল আলম বলেন, পুলিশের গাড়ি ও পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top