২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দপ্তর প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, রাজবাড়ীর বিভিন্ন উপজেলায় মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি কৃষি, প্রাণিসম্পদ, স্বাস্থ্যসহ সব দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top