পদ্মায় জেলের জালে আটক ২৫ কেজির পাঙ্গাস ৭০ হাজার টাকায় বিক্রি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বড় পাঙ্গাস মাছ। মাছটি আড়তে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এ মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে এরশাদ মন্ডলের জালে মাছটি উঠে আসে।

জেলে এরশাদ মন্ডল বলেন, মাঝরাতে সহযোগিদের নিয়ে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। ভোরে জাল তুলতেই বিশাল আকৃতির পাঙ্গাস মাছটি দেখতে পান। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া এলাকার একটি মৎস্য আড়তে তোলা হয়। সেখানে উন্মুক্ত নিলামে কেজি প্রতি ২ হাজার ৮০০ টাকা দরে ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মোঃ চাঁন্দু মোল্লা মাছটি কিনেছেন। তিনি জানান, আড়তে নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করেছেন এবং এখন বিভিন্ন জায়গায় বিক্রির চেষ্টা করছেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক বলেন, মাছের উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ফলেই এ ধরনের বড় আকৃতির মাছ পাওয়া যাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top