রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

“সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষ্যে রাজবাড়ী আদালত চত্ত্বর থেকে একটি র‌্যালী বের করে জেলা লিগ্যাল এইড কমিটি। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় আদালত চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন অংশ গ্রহণ করেন।

পরে কোর্ট চত্ত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ তহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা.এসএম মাসুদ, জেলা বার এসোসিয়েশনের সভাপতি কে এ বারী প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপুর্ন আলোচনা করেন। সেই সাথে বিচার প্রার্থীদের ন্যায় বিচার পেতে আইনি সহায়তা প্রদানে ভুমিকা রাখার বিষয়ে আলোচনা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top