নিউমার্কেটে গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেট থানাধীন শহীদ শাহ নেওয়াজ হলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া মো. জুয়েল জানান, শাহ নেওয়াজ হলের সামনে তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top