জৌকুড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে চলন্ত ফেরিতে অসুস্থ হয়ে পাইলটের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

জৌকুড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে চলন্ত ফেরিতে অসুস্থ হয়ে পাইলট (চালক) সোহাগ ভুঁইয়া মুন্না (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার নবাবগঞ্জের শহিদুল হক ভুঁইয়ার ছেলে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টার সময় জৌকুড়া-নাজিরঞ্জ নৌ-রুটের কবরী ফেরির পাইলট (চালক) হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়।

আরিচা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোঃ আশরাফ উদ্দিন বলেন, সকাল ৭টার সময় জৌকুড়া-নাজিরঞ্জ নৌ-রুটের কবরী ফেরির পাইলট (চালক) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় সহকারীকে বিষয়টি অবগত করেন। পরে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার সুরতহাল রিপোর্ট তৈরী করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

তিনি আরও বলেন, বুকে ব্যাথা অনুভব করে। এতে ধারণা করা হচ্ছে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top