নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় আমিন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে পলাশবাড়ী বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আমিন ও তার সহযাত্রী মুরাদ (১৮)। পথে পলাশবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারীর সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলটি পাশ দিয়ে যাওয়া এক সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক পাকা খুঁটির সঙ্গে সজোরে আঘাত করে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আমিন, সহযাত্রী মুরাদ এবং অপর একজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি দুইজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আমিন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top