মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিক্যাব শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মহানন্দা সেতুতে টোল আদায়ের ফলে সাধারণ মানুষ, শ্রমজীবী ও পরিবহন চালকদের প্রতিনিয়ত অতিরিক্ত আর্থিক চাপ ও দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল আলম মোল্লা। তিনি বলেন, “বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর-এর নামে নির্মিত এই সেতুটি জনস্বার্থে টোলমুক্ত করা সময়ের দাবি। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এ দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বক্তারা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসীর ন্যায্য অধিকার আদায়ে এ আন্দোলন চলমান থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।