নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) জেলা প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

তিনি বলেন, “শ্রমিকদের পরিশ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ। এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মস্থলে নিরাপত্তা এবং বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top