​ভাঙ্গুড়ায় মহান মে দিবসে আদিবাসীদের অধিকার ও ক্ষমতায়ন শীর্ষক অ্যাডভোকেসি সভা

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’—এই বলিষ্ঠ অঙ্গীকারকে ধারণ করে পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ ১লা মে, খানমরিচ বিএম কলেজ অডিটোরিয়ামে আমরাই পারি এবং ক্রিস্টান এইড এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্রেড’ (BRED)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন ও শ্রম অধিকার বিষয়ক এক বিশেষ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার এবং প্রান্তিক শ্রমজীবী মানুষের ক্ষমতায়নের দাবি ছিল এই আয়োজনের মূল সুর।

​জ্ঞানেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে মে দিবসের তাৎপর্য ও সমসাময়িক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক ও লেখক এস এম শিমুল, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দুলাল সরকার , আদিবাসী নেত্রী মৌসুমী বসাক ,নারী নেত্রী আলো রানী সরকার এবং ব্রেড-এর কো-অর্ডিনেটর মোহাম্মদ আশিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিবাসী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ব্রেড- আদিবাসী কমিউনিটি ।

​সভায় বক্তারা ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত সংগ্রামের ইতিহাস স্মরণ করে বলেন, “মে দিবস কেবল একটি প্রথাগত দিবস নয়, বরং এটি শ্রমিকের মর্যাদা ও অধিকার আদায়ের চিরন্তন প্রেরণা।”

বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, আধুনিক যুগেও সমতলের আদিবাসী ও নারী শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার। আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং সংবিধানে তাদের জাতিগত স্বীকৃতি প্রদান এখন সময়ের দাবি।

​লেখক ও গবেষক এস এম শিমুল তার বক্তব্যে বলেন, “শ্রমিক ও মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপরই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। বিশেষ করে আদিবাসী নারীদের শ্রমের সঠিক মূল্যায়ন ও তাদের ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি।”

​অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণিল র‍্যালি ও পরবর্তী মানববন্ধন জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক সাড়া ফেলে। খানমরিচ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top