গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে সমিতির কার্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে উন্মুক্ত পরিবেশে ভোট গণনা করে সভাপতি পদে আব্দুল মতিন সরকার এবং সাধারণ সম্পাদক পদে এহসানুল হককে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

সমিতি সূত্রে জানা গেছে, মোট ১১টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে ১৮৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ দেখা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top