সখীপুরে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মনির হোসেন(সখিপুর উপজেলা প্রতিনিধি):
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ঘরের ভেতর থেকে শাকিল (২০) নামে এক রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে উপজেলার দেবরাজ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল দিনাজপুর জেলার খানসামা উপজেলার আংগারপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। তিনি প্রায় ১০ দিন আগে কাজের উদ্দেশ্যে সখীপুরে আসেন এবং দেবরাজ গ্রামের একটি বাড়িতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১২টার দিকে শাকিল ঘরের চাবি নিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে দুপুর দেড়টার দিকে অন্যান্য শ্রমিকরা খাবার খেতে এসে ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ফোরম্যান রাজীব জানান, কাজের শুরু থেকেই শাকিলের পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি এ ধরনের চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
ঘরের মালিক স্থানীয় ব্যবসায়ী রহমান মতিউর রহমান বকুল বলেন, শ্রমিকরা তার ঘরে ভাড়া থাকছিলেন এবং খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top