৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়া সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপি সহ-সভাপতি ইকবাল হোসেনকে (৫৯) হত্যার উদ্দেশ্যে পেটে ধারালো অস্ত্রের কোপের ঘটনায় মামলা হয়েছে।
রবিবার রাতে সান্তাহার রেলওয়ে থানায় ভুক্তভোগীর ভাই আজিজুল হক রাজা বাদী হয়ে রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার দায়ের পর থেকে গ্রেপ্তারের আতঙ্কে আসামীরা আত্মগোপনে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার সান্তাহার রেলগেট এলাকার পুরাতন সুইচ কেবিনের সামনে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় বিএনপির সহ সভাপতি ইকবাল হোসেনের সঙ্গে একই শহরের হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার এসএম সামার রাজু, শুভ, নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তাকে পেটে দেশীয় ধারালো অস্ত্রের আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রবিবার রাতে রেলওয়ে থানায় ভুক্তভোগীর ছোট ভাই হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top