৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষি পণ্যে ওজনের অনিয়ম প্রতিরোধে মতবিনিময় সভা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজনে অনিয়ম প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় পেঁয়াজ ও আমসহ বিভিন্ন কৃষিপণ্যের সঠিক ওজন নিশ্চিত করার বিষয়ে ব্যবসায়ী ও কৃষকদের সাথে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, বালিয়াকান্দি থানার এসআই আল-আমিন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন হাট-বাজারে কৃষকদের কষ্টার্জিত ফসল—বিশেষ করে পেঁয়াজসহ অন্যান্য কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের ওজন জালিয়াতি বরদাস্ত করা হবে না। নির্ধারিত ওজনের বাইরে অতিরিক্ত (৪০ কেজির বেশি) ওজনে কৃষকদের কাছ থেকে পণ্য নেওয়া যাবে না বলেও সতর্ক করা হয়।

সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী, আড়তদার এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top