রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে সুমন মল্লিক (২৮) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) রাত থেকে সোমবার (৪ মে) সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে সুমন মল্লিক পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন। ঘটনার আগের দিন রাতে স্ত্রীকে নিয়ে তার মধ্যে ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে অভিমান করে স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে সুমন বাড়িতে একা ছিলেন।

পরে রাতের কোনো একসময় নিজের শয়নকক্ষে বাঁশের আড়ার সঙ্গে স্ত্রীর ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

সোমবার সকালে সুমনের মা তাকে খাবারের জন্য ডাকতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা ভেঙে ভেতরে তাকিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে ওড়না কেটে সুমনকে নিচে নামালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা (নং-২২, তারিখ ০৪/০৫/২০২৬ইং দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top