৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে

আ: রহিম কাঠালিয়া প্রতিনিধি:
সরকারের কৃষি কার্ডের মাধ্যমে দেশে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, থাকবে না খাদ্য ঘাটতি ও কৃষকদের অন্যান্য সমস্যা। বিএনপি সরকারের খাল খনন ও কৃষি কার্ড দু’টি প্রকল্পই কৃষি বান্ধব প্রকল্প। এ প্রকল্প দুটি’র মাধ্যমে প্রান্তিক চাষিরা বেশি উপকৃত হবেন।

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন, ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।

কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে। সোমবার (৪ মে) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে পার্টনার ফিল্ড স্কুলের ৭০ জন সদস্যসহ কৃষক-কৃষাণী, সাংবাদিক, রাজনীতিবিদ ও সরকার কর্মকর্তাসহ শতাধিক অংশগ্রহণকারী এ সমাবেশে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষি অফিসার হাতেমা ইয়াসমিন স্বাগত বক্তব্যে সমাবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের মো: রায়হান, উপজেলা বিএনপি’র সভাপতি মো: জালালুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম, সাংগঠনিক সম্পাদক মো: আলিমুল ইসলাম মুন্সী, প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম ও পার্টনার ফিল্ড স্কুল জয়খালীর সাধারণ সম্পাদক ও কৃষক নেতা মোঃ আশিকুর রহমান সবুজ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top